• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

তাইওয়ান বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজঘরের উদ্বোধন

Reporter Name / ৩৫০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

মুসলিম শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য আলাদা কক্ষের উদ্বোধন করা হয়েছে তাইওয়ানের এক বিশ্ববিদ্যালয়ে। দেশটির কিনম্যান কাউন্টি দ্বীপে অবস্থিত ন্যাশনাল কুয়েময় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই মহতি কাজ খুবই আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করায় সেখানকার শিক্ষার্থীরা বেশ খুশি।

বুধবার এক অনাড়ম্বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নামাজঘরের দ্বার উন্মোচন করেন চ্যান্সেলর চেন চিয়েন মিন। উদ্বোধনের পর তিনি বলেন, এখানে ১৬৫ জন বিদেশি শিক্ষার্থী আছে। যার মধ্যে ৪৩ জন ইন্দোনেশীয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশ-বিদেশের মুসলিমদের ছাত্রছাত্রীরা যাতে উচ্চশিক্ষার জন্য এই প্রতিষ্ঠানকে বেছে নেন, সে জন্যই ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই নামাজঘর তৈরি করা হলো।

এর মাধ্যমে তাইওয়ানের মুসলিমদের কাছে একটা ইতিবাচক বার্তা দেয়া হলো। তারা এই বিশ্ববিদ্যালয়ের মুসলিম-বান্ধব পরিবেশের প্রতি আকৃষ্ট হবেন। জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে আসা কয়েকজন ছাত্র কয়েক মাস আগে নামাজঘরের জন্য আবেদন করেছিলেন।

সূত্র : পুবের কলম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category