• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ধানক্ষেতে মিলল বোরকা পরা নারীর মরদেহ

Reporter Name / ৪৭১ Time View
Update : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

ধানক্ষেতে মিলল বোরকা পরা নারীর মরদেহ

মোঃরফিকুল ইসলাম মিঠু” ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে এক বোরকা পরা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্জন স্থানে নিয়ে ওই নারীকে শ্বাসরুদ্ধ করে ফেলে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, উপজেলার মাইজবাগ ইউনিয়নের গালাহার গ্রামের ভেকুয়া বিলের পাশে একটি ধানক্ষেতে নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বোরকা পরা ওই নারীকে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে নারীর মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে নারীর পরিচয় স্থানীয়রা শনাক্ত করতে না পারলেও নিহতের আঙুলের ছাপ দিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদির মিয়া জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca