• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান

সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Reporter Name / ২৪৭ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাঁটিয়ামাড়ী সীমান্তে হাসিনুর হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসিনুর হোসেন উপজেলার রৌমারী ইউনিয়নের খাঁটিয়ামাড়ী এলাকার হাশেম আহমেদের ছেলে।

রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সালু বলেন, হাসিনুর সীমান্তে দিয়ে গরু আনাসহ বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গভীর রাতে রৌমারী উপজেলার খাঁটিয়ামাড়ীর সীমান্ত এলাকার ১৬২ থ্রি-এস পিলারের মধ্য দিয়ে অবৈধ ব্যবসার কাজে ভারতে যাওয়ায় সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।

তবে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ বলেন, রৌমারী সীমান্তে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

রৌমারী থানা পুলিশের ডিউটি অফিসার মুনতাসির বিল্লাহ বলেন, সীমান্ত থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category