• বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

এবার সিলেটে পাঞ্জাবি টুপি পরায় দুই শিক্ষককে চাকরীচ্যুত

Reporter Name / ২১৪ Time View
Update : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

৩৬০ আউলিয়ার পুণ্যভুমি সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক আব্দুল হালিম এবং আইসিটি বিভাগের প্রভাষক মুজাহিদুল ইসলাম কে টুপি পাঞ্জাবি পরাড়া চাকরীচ্যুত করা হয়েছে।

গত নভেম্বর মাসে কলেজের নির্ধারিত সভায় তৎকালীন অধ্যক্ষ কর্নেল সোহেল উদ্দিন পাঠান সকল শিক্ষক কে উদ্দেশ্য করে বলেন, স্কুল এবং কলেজ শাখার শিক্ষকদের সাদা শার্ট কালো প্যান্ট পরিধান করে ক্যাম্পাসে আসতে হবে।

এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি প্রভাষক আব্দুল হালিম ও প্রভাষক মুজাহিদ। উভয়েই সুন্নাতি পোষাকে ক্যাম্পাসে আসার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ সোহেল উদ্দিন তাদের পোষাক পরিবর্তন এর জন্য কয়েক দফা চিঠি দেন এবং পোষাকের ব্যাপারে শর্ত জুড়ে দেন।

টুপি পাঞ্জাবি ছেড়ে শার্ট প্যান্ট না পরলে চাকুরি থেকে অব্যাহতি দেয়ারও হুমকি দেন অধ্যক্ষ কর্নেল সোহেল উদ্দিন। গতকাল বৃহস্পতিবারে অধ্যক্ষের বেধে দেয়া সেই শর্ত অমান্য করায় সুন্নাতি পোষাক অনুসরণকারী দুইজন প্রভাষক কে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়।

বিষয়টির সাথে অন্য সকল শিক্ষকরা একমত পোষণ করলেও দুইজন শিক্ষক সিনিয়র লেকচারার মোহাম্মদ আবদুল হালিম (পদার্থবিজ্ঞান, কলেজ শাখা) এবং লেকচারার মোহাম্মদ মুজাহিদ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কলেজ শাখা) এর তীব্র নিন্দা জানান এবং প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে হলেও সুন্নতি লেবাস না ছাড়ার পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করেন।

এর ই ফলস্বরুপ আজ তারা চাকরিচ্যুত। এপ্রিল মাস থেকে স্যার দের ক্যাম্পাস এ যেতে নিষেধ করা হয়েছে এবং বেতন ভাতা বন্ধ করে দেয়া হয়েছে। (ভুক্তভোগী সম্মানিত শিক্ষকদ্বয়ের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন শিক্ষার্থীরা)

এ ব্যাপারে সদ্য অব্যহতি প্রাপ্ত প্রভাষক আব্দুল হালিম সাবেক এক ছাত্রের সাথে কথা বলার অডিও ফুটেজ সোশ্যাল মিডয়ায় ভাইরাল তা থেকে জানা যায় , ” নবীর সুন্নাহকে ধারন করার লক্ষ্যেই দীর্ঘ ১২ বছর ধরে নিয়মিত সাদা পাঞ্জাবি পায়জামা পড়ে কলেজে আসতাম। আমার সকল সহকর্মীর সাদা শার্টের সাথে মিল রেখে ইউনিফর্ম কে যথাযথ সম্মান করে সাদা পাঞ্জাবি পড়তাম। তাছাড়া, শিক্ষক নিয়োগের সময় পাঞ্জাবি পড়ার শর্তেই আমি এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলাম। ”

জানা যায় কলেজে ৬ জন শিক্ষক পাঞ্জাবি পাজামা পরে আসতেন অন্যরা মেনে নিলেও করোনার এই দু:সময়ে উদ্ভট কারনের পরিপ্রেক্ষিতে কলেজের দুইজন প্রভাষক কে অব্যাহতির খবর দ্রুত ছড়িয়ে পড়লে ছাত্র-ছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কলেজের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় ওঠে।

উল্লেখ্য, বাংলাদেশর সব ক্যান্টনমেন্ট কলেজগুলোতেই ধর্মীয় রীতির পোষাকে আগ্রহী শিক্ষকদের তাদের পোষাকের ব্যাপারে সবসময়ই ছাড় দেয়া হয়ে আসছে। এদিকে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা আজ শনিবার সকাল ১১টায় কলেজ গেটে শান্তিপূর্ণ মানববন্ধনের ডাক দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category