• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

৬ টার পর বাসার বাইরে না যাওয়ার নির্দেশ

Reporter Name / ২৪৪ Time View
Update : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী ৭ দিনের জন্য লকডাউন ঘোষণার কথা রয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি রূপরেখা প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার জন্য তার দপ্তরে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সে রূপরেখায় এবারও সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাসার বাইরে না যাওয়ার প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, লকডাউনের যে রূপরেখা তৈরি করা হয়েছে তাতে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে। আর এ বিষয়টি বাস্তবায়ন করবে আইনশৃঙ্খলা বাহিনী। ৭ দিন লকডাউন থাকলেও স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা রাখার কথা বলা থাকবে। প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এক ভিডিও বার্তায় সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন দেওয়া হবে বলে জানান। একই সঙ্গে আরো জানান, লকডাউন চলাকালীন শিল্প কারখানা খোলা থাকবে।

এর আগে সকালের দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ৭দিনের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার।

এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্পকারখানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca