• বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশবাহী পিকআপে বাসের চাপা, ২১ পুলিশ আহত

Reporter Name / ৩০৯ Time View
Update : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ২১ পুলিশ সদস্যসহ ২৩ জন আহত হয়েছেন। সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ী নামক এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে জেলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ডিউটির উদ্দেশে পুলিশ পরিদর্শক বেলায়েত হোসেন ও মো. মকবুল হোসেনের নেতৃত্বে একজন এএসআই ও ১৮ জন কনস্টেবল দুইটি রিকুইজিশনকৃত পিকআপ ভ্যানে করে পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইন্স থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর পীরবাড়ী এলাকায় ঢাকাগামী ইকোনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দুইটি পিকআপের সংঘর্ষ হয়। এই সময় দুই গাড়িতে থাকা দুই চালকসহ ২৩ পুলিশ সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহতদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। তারা হলেন- সাকিল আহমেদ (২১), নাসিম (২১), রানা (২২), বিল্লাল (২৬), সুমন (২৩), সুজন (২৩), বেলায়েত হোসেন (৫৬), শওকত (২৫), জহিরুল (২০), বুলবুল (২২), রাব্বি (২২), আল আমিন (২২), হৃদয় (২৩) এবং শরিফুল (২৫)।

খবর পেয়ে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ মোজাম্মেল হক রেজা, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসেন এবং আহতদের খোঁজখবর নেন।

এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হক রেজা জানান, এই ঘটনায় ২১ পুলিশ সদস্যসহ দুই গাড়ি চালক আহত হয়েছে। ঘাতক বাস ও বাস চালককে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category