দিনাজপুরে লকডাউনের প্রথম দিনে মাঠে নেমেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ
সারাদেশে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সরকার ঘোষিত ৭দিনের লকডাউনের প্রথম দিন আজ।
সোমবার (৫ এপ্রিল) দিনাজপুরে লকডাউনের প্রথম দিনে দুপুর থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খালেদ মোহাম্মদ জাকী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড় গুলোতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সাধারণ মানুষকে সচেতন, স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দুরত্ব নিশ্চিত কার্যক্রমের পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম(বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শরিফুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২ টি মোবাইল কোর্ট টিম, ডিবি ওসি জাফর ইমামসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ
এসময় তারা জরিমানা ছাড়াই সাধারণ মানুষকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধ মানতে এবং প্রশাসনকে সহযোগীতা করতে আহবান করেন। এদিকে জেলার প্রতিটি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক দুরত্ব ও স্বাস্থবিধি মেনে চলতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো লকডাউনকে উপেক্ষা করে বিনা প্রয়োজনে মানুষ বাইরে ঘোরাফেরা করছে, মানছেন না কোন সামাজিক দুরত্ব। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন, স্কাউট দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠে থাকলেও সাধারণ মানুষের মাঝে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।
এদিকে দিনাজপুর জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১০৪ জন।