• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাটোরের বড়াইগ্রামে মাছের সাথে শত্রুতা, ১০ লাখ টাকার ক্ষতি

Reporter Name / ২৮১ Time View
Update : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে একটি পুকুরে বিষ দিয়ে প্রায় ১০লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। গত রবিবার রাতের কোন এক সময় উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে বাবুল হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, কুমরুল গ্রামের বাবুল হোসেন তার ৩ বিঘার পুকুরে প্রায় ৫/৭ রকমের মাছ চাষ করে।
রবিবার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। বাড়ীর পাশেই পুকুর হওয়ায় প্রতি রাতেই ২/১বার দেখতে যায় বাবুল। আনুমানিক রাত্রি ১২.৩০ টার দিকে পুকুরে গিয়ে গেছেন মাছ মরে ভেসে উঠছে। তিনি দ্রুত প্রতিবেশীদের ডাকেন এবং বিষয়টি স্বরেজমিনে দেখান। পরদিন সকালে জেলে ডেকে পুকুরের পচা মাছ তুলে পাশেই পুতে রাখা হয়। কিছু মাছ এলাকাবাসীর মাঝে দিয়ে দেন বাবুল। এবিষয়ে বড়াইগ্রাম থানায় একটি সাধারন ডাইরী করেছে ভুক্তভোগী বাবুল।
সোমবার বিকেলে পুকুর পরিদর্শন কালে বাবুল হোসেন সাংবাদিকদের জানান- রাতারাতি মাছ পচে যাওয়ায় একটি মাছও বাজারে বিক্রিয় করা সম্ভব হয়নি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন- ইতিপূর্ব্ওে আমার পুুকুরের মাছ নিধন করা হয়েছে। আমার মেহগনি গাছের বাগান নিধন করা হয়েছে। আক্রোশ মূলক ভাবে এভাবে আমার ক্ষতি চলতে থাকলে আমাকে পথে বসতে হবে। আমি আপনাদের মাধ্যমে একটি সুষ্ঠু ব্যবস্থা চাই।

এবিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category