• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ (মিঠু) বিনামূল্যে মাস্ক বিতরণ

Reporter Name / ৩৫৪ Time View
Update : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ (মিঠু) বিনামূল্যে মাস্ক বিতরণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: করোনা সংক্রমণ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ১নং গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ (মিঠু) ওই ইউনিয়নের জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে।মঙ্গলবার সকালে গোমস্তাপুর বাজার,থানা গেট,ভেড়ীবাজার ও কামারপাড়া এলাকায় পথচারী ও দোকানদার মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।এসময় সড়কে চলাচলকারি যানবাহন ও সাধারন মানুষের মাঝে সচেতনতা বাড়াতে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন।

এ বিষয়ে মিঠু বলেন,আমি ইউনিয়নের প্রতিটি নাগরিককে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে চলাচলের পরামর্শ প্রদান করেছি। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের দেওয়া ১৮টি নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছি।এছাড়া করোনা শুরুর পর থেকে এর আগেও আমি গোমস্তাপুর ইউনিয়নের বিভিন্নস্থানে জনগনের মাঝে বিনামূল্যে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং গরীবদের মাঝে চাল,ডাল,তেল ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেছি এবং পরবর্তীতেও জনগনের পাশে সবসময় থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca