• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

দেশের ২৪ জেলায় নেই শিক্ষা কর্মকর্তা

Reporter Name / ৩৮০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টাস :: বরিশাল অঞ্চলের ঝালকাঠি, পিরোজপুর, ভোলাসহ দেশের ৬৪ জেলার ২৪টিতেই কোন শিক্ষা কর্মকর্তা নেই। এর ফলে ওইসব জেলাগুলোতে শিক্ষা কার্যক্রম চলছে খুড়িয়ে খুড়িয়ে। এমনকি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জেলা কিশোরগঞ্জ ও গোপালগঞ্জেও নেই শিক্ষা কর্মকর্তা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) বলছে উপযুক্ত কোনো কর্মকর্তা না থাকায় জেলার শীর্ষ পদ এখনো ফাঁকা রয়েছে।
জানা গেছে, নিচের পদের কর্মকর্তাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়ে এসব জেলায় কোনো রকমে চালিয়ে নেওয়া হচ্ছে জেলা শিক্ষা অফিসগুলোর কার্যক্রম। কোথাও আবার নিচের কর্মকর্তা পদটিও শূন্য থাকায় এ দায়িত্ব দেওয়া হয়েছে জেলা সদরের সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষককে। বছরের পর বছর ধরে চলছে এমন অবস্থা।

যেসব জেলায় শিক্ষা কর্মকর্তা নেই সেগুলো হলো- গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, ভোলা, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, নোয়াখালী ও বান্দরবান।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ মুহূর্তে ডিইও পদে পদোন্নতিযোগ্য কোনো কর্মকর্তা নেই। তাই কাউকে পদোন্নতি দিয়ে এ পদে পদায়ন করা যাচ্ছে না।’

নিয়োগবিধি অনুসারে দু’ভাবে ডিইও পদে নিয়োগ দেওয়া হয়। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষার মাধ্যমে সরাসরি ২০ শতাংশ এবং সহকারী শিক্ষা অফিসারদের (এডিইও) মধ্য থেকে ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে এ পদ পূরণ করা হয়। পিএসসির মাধ্যমে ২০ শতাংশ পদ বর্তমানে পূরণ করা আছে। তবে ফিডার সার্ভিস পূরণ না হওয়ায় পদোন্নতির মাধ্যমে বাকি ৮০ শতাংশ পদ পূরণ করা যাচ্ছে না। বর্তমানে যারা এডিইও পদে কর্মরত আছেন, তারা এ পদে ২০১৮ সালে পদোন্নতি পেয়েছেন। ডিইও হওয়ার জন্য তাদের চার বছরের ফিডার সার্ভিস পূর্ণ হবে ২০২১ সালে।

অনেক জেলায় আবার মূল দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত আরও অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে ডিইওদের। বহু স্থানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের (ইউসিইও) পদ শূন্য থাকায় ডিইওরা এসব পদে দায়িত্ব পালন করছেন।

আঞ্চলিক উপপরিচালকের অধীনে সে অঞ্চলের বেসরকারি স্কুল শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির কাজ করা হয়। এমপিওভুক্তির কাগজপত্র যাচাই-বাছাই করে সেগুলো আঞ্চলিক অফিসে পাঠান ডিইও। এসব পদে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত কেউ না থাকায় শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি আরও বেড়েছে।

মাউশির ৯টি অঞ্চলের আঞ্চলিক উপপরিচালকের মধ্যে তিনটি পদই বর্তমানে শূন্য। চট্টগ্রামের আঞ্চলিক উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারের দুটি পদই শূন্য থাকায় এ দুটি পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত দাস। সব মিলিয়ে এখন তাকে তিনটি পদের দায়িত্ব পালন করতে হচ্ছে। বরিশালের জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন অতিরিক্ত হিসেবে মাউশির বরিশাল অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালকের দায়িত্বেও রয়েছেন। কুমিল্লায় আঞ্চলিক উপ-পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কুমিল্লা সরকারি নবাব ফয়জুন্নেসা সরকারি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca