• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

​লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করেছে

Reporter Name / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লক্ষ্মীপুর সদর উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন।

লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নের ৬৫ জন গ্রাম পুলিশ সদস্যদেরকে বুধবার উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে সাইকেল দেয়া হয়। স্থাবর সম্পত্তি হস্তান্তর করের ১% টাকায় লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে এ বাইসাইকেল দেয়া হয়েছে। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসুম।

এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে বলে মন্তব্য করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca