• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কক্সবাজারে র‌্যাবের সাথে গোলাগুলিতে মাদক কারবারী আহত; অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার

Reporter Name / ২৪২ Time View
Update : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি :
কক্সবাজারের লিংকরোড এলাকায় অভিযান পরিচালনাকালে র‌্যাবের সাথে গোলাগুলিতে একজন অস্ত্রধারী মাদক কারবারী আহতসহ দুইজন অস্ত্রধারী মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫। এসময় ১ টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামীরা হলেন, মেহেদী হাসান বাবু (১৭) কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ মুহুরীপাড়া এলাকার মোঃ আবদুল্লাহর ছেলে এবং মোঃ তারেকুল ইসলাম (১৯) কক্সবাজার জেলার রামু থানাধীন কাইম্যারঘোনা এলাকার আবদুল করিমের ছেলে।
বৃহস্পতিবার ৮ এপ্রিল বিকাল ৩ঃ১৫ মিনিটের সময় জেলার সদর থানাধীন লিংকরোড এলাকায়
অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-১৫, এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার,মোঃ আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংকরোড এর মেরিন সিটি কমপ্লেক্সের সামনে অভিযান চালানো হয় এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ অস্ত্রধারী মাদক কারবারীরা র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে । র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মাদক কারবারী মেহেদী হাসান বাবুকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca