• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে বাঙ্গাবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু-১

Reporter Name / ৩৯০ Time View
Update : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

 

গোমস্তাপুরে বাঙ্গাবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু-১

এম. শাহাদাত হোসেন ; গোমস্তাপুর :
মোঃ জয়নাল আলী( ৫৮) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন। তিনি বাঙ্গাবাড়ী গোয়াল মোড়ের মৃত খাবুরুদ্দিন ওরফে ডাড়ু গোয়ালের বড় ছেলে।

আজ ১০ এপ্রিল রাত ১১ টার দিকে কোড়িয়া বিল এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করেন স্বজনরা।

তিনি সকালে ধানের জমিতে পানি সেচ দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে জমিতে খুঁজতে গিয়ে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা।

ধারণা করা হচ্ছে, সেমি ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক তারে জড়িয়ে গিয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে বাঁশের খুঁটি ব্যবহার করে নিয়ে যাওয়া লাইনের তার মাটিতে ঝুলে ছিল। তাঁর দুই পায়ে বিদ্যুতের তারে পোড়ার গভীর ক্ষত রয়েছে।

এলাকাবাসীর দাবি, সেচ কাজে ব্যবহৃত সেমি ডিপের মালিক গোলাম মোস্তফা এই মৃত্যুর দায় এড়াতে পারেন না। কারণ, তিনি আগে থেকেই পড়ে থাকা বিদ্যুতের তার আগেই সারিয়ে নিতে পারতেন।

এছাড়াও অনেকে অভিযোগ করে বলেন, ভালো মানের খুঁটির ব্যবহার নিশ্চিত না করে, গোমস্তাপুর বিদ্যুৎ বিতরণ বিভাগ লাইন দেয়ায় তাদেরও দায় এড়ানোর সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca