• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বীরগঞ্জে সন্ত্রাসী কায়দায় জমির সীমানা খুঁটি সরিয়ে রাস্তা নির্মাণের পায়তারা

Reporter Name / ২০৫ Time View
Update : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

মোঃ তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামে সন্ত্রাসী কায়দায় জমির সীমানা খুঁটি সরিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের পায়তারায় জোছনা বেগমের পরিবার দিশেহারা। বর্ষা গ্রামের আনারুল ইসলামের স্ত্রী জোছনা বেগম(৫৫) অভিযোগ করে জানান, তার নিজ নামীয় ক্রয়কৃত বর্ষা মৌজার খতিয়ান নং-৬০২, দাগ নং- ৪৪৬ এর প্রায় ২৫ শতাংশ জমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে বিভিন্ন প্রজাতির গাছপালা সহ শাক- সবজি চাষাবাদ করে আসছিলেন। গত শনিবার ১০ এপ্রিল বেলা ১১ টায় জোছনা তার জমিতে বপনকৃত পাটশাক নিড়ানি কাজ ও পরিচর্যা করাকালীন একই এলাকার মৃত রমজানের ছেলে তরিকুল ইসলাম এর নির্দেশে তারই সহোদর দুই ভাই দেলোয়ার, নজরুল , মৃত এমদাদুলের ছেলে জুয়েল সহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে জমির সীমানা খুঁটি সরিয়ে রাস্তা নির্মাণ করতে গেলে জোছনা বেগম বাধা প্রদান করেন। এসময় সংঘবদ্ধ সন্ত্রাসীরা ঝগড়া বিবাদ বাধায় এবং জোছনার গলা চেপে শ্বাসরোধ করার চেষ্টা করে ও কিল-ঘুষি মেরে আহত করলে তার আত্মচিৎকারে সুফিয়া,নিশি সহ প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ করে। বর্তমানে দূঃকৃতিকারীদের প্রাননাশের বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শনের মুখে জিম্মি অসহায় জোছনার পরিবার তাদের জান- মাল সহ সারাজীবনের সঞ্চয়কৃত পুঁজি দিয়ে ক্রয়কৃত সম্পত্তি রক্ষা করতে ও সন্ত্রাসী কর্মকা-ের উপযুক্ত বিচার প্রার্থনা করে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca