• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী

নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম।

Reporter Name / ৩২০ Time View
Update : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম।

১১ এপ্রিল ২০২১:
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা ও উপজেলাতে বাজার অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম। বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচার করা হয়। করোনা থেকে সুরক্ষার জন্য অধিদপ্তরের পক্ষ হতে ব্যবসায়ী ও ভোক্তা তথা জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

ঢাকা মহানগরীর খিলগাঁও বাজার, মালিবাগ বাজার, মালিবাগ রেলগেট বাজার, হাতিরপুল বাজার, পান্থপথ বাজার, আরামবাগ এজিবি কলোনি বাজার ও ফকিরাপুল বাজারসহ বিভিন্ন সুপারশপ ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব বিকাশ চন্দ্র দাস এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন বাজারে বাণিজ্য মন্ত্রণালয়
কর্তৃক পরিচালিত মোবাইল টিমের সাথে বাজার তদারকি করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব রোজিনা সুলতানাও জনাব মাহমুদা আক্তার।

তদারকিকালে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা,চিনি, খেজুর, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল মাস্ক -স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৩৬ টি প্রতিষ্ঠানকে ১,০৬,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও ঢাকাসহ সারাদেশে টিসিবি কর্তৃক ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা করোনা পরিস্থিতিতে ও আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে পণ্যমূল্য নিয়ে কোন প্রকার কারসাজি না করতে এবং ন্যায্য ও যৌক্তিকমূল্যে পণ্য বিক্রয় করতে করতে সংশ্লিষ্ট সকলকে আহবান জানান তিনি। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে পণ্য কেনাবেচা করতে ভোক্তা ও ব্যবসায়ীদেরকে অনুরোধও করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category