• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী

বিদেশ থেকেও অনলাইনে ক্লাস নিচ্ছেন তথ্যমন্ত্রী

Reporter Name / ২৫২ Time View
Update : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

ঢাকা, সোমবার ১২ এপ্রিল ২০২১:
বিদেশ সফরকালেও অনলাইনে বিশ্ববিদ্যালয় কোর্সের ক্লাস নেয়া অব্যাহত রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পরিবেশ রসায়নে পিএইচডি ডিগ্রিধারী ড. হাছান মাহমুদ তার মন্ত্রণালয় এবং দলের দায়িত্বপালনের পাশাপাশি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে আর্থ বায়োস্ফিয়ার এন্ড ইটস ইভোলুশন (পৃথিবীর বায়ুমন্ডল ও এর বিবর্তন) কোর্সে খণ্ডকালীন শিক্ষকতা করছেন।

৫ এপ্রিল থেকে ইউরোপ সফরে থাকলেও ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে অনলাইনে ক্লাস নেয়া এবং ই-ফাইলিংয়ের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজকর্ম অব্যাহত রাখেন তিনি। দলীয় নেতাকর্মীদের সাথেও রাখছেন নিয়মিত যোগাযোগ। ফোনে আলাপকালে ড. হাছান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের ফলেই এই কর্মতৎপরতা সম্ভব হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অভ লন্ডন, দেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-সহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়ে বিশেষ লেকচার প্রদানের অভিজ্ঞতা রয়েছে তার শিক্ষকতাজীবনে।

চলতি সপ্তাহেই ড. হাছান মাহমুদের দেশে ফেরার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category