• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান:সারাদেশে ৭৯ টি প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ৩০১ Time View
Update : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা ও উপজেলাতে বাজার অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম। বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকে সচেতন করা হয়। করোনা থেকে সুরক্ষার জন্য অধিদপ্তরের পক্ষ হতে ব্যবসায়ী ও ভোক্তা তথা জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

ঢাকা মহানগরীর মিরপুর শাহ আলী বাজার, মিরপুর ৬ নং বাজার, মোহাম্মাদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউনহল বাজার,খিলগাঁও তালতলা বাজার, মালিবাগ বাজার, শান্তিনগর বাজার, আগারগাঁও তালতলা বাজার, পলাশী বাজার, গুলশান -১ বাজারসহ বিভিন্ন সুপারশপ ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মাসুম আরেফিন, জনাব বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাগফুর রহমান । এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন বাজারে বাণিজ্য মন্ত্রণালয়
কর্তৃক পরিচালিত মোবাইল টিমের সাথে বাজার তদারকি করেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জনাব রজবী নাহার রজনী, জনাব প্রনব কুমার প্রামানিক, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব রোজিনা সুলতানা ও জনাব মাহমুদা আক্তার।

তদারকিকালে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা,চিনি, খেজুর, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল মাস্ক -স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৭৯ টি প্রতিষ্ঠানকে ২,২৪,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও ঢাকাসহ সারাদেশে টিসিবি কর্তৃক ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও যৌক্তিকমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করতে ব্যবসায়ীদের আহ্বান জানান।

এছাড়া তিনি আরও বলেন দেশে পর্যাপ্ত পণ্যের মজুত ও সরবরাহ রয়েছে। আতংকিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় হতে বিরত থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে নিত্যপণ্য ক্রয়- বিক্রয় করতে ভোক্তা ও ব্যবসায়ীদের আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca