• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণ

Reporter Name / ৩৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সদস্যদের যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় অধিকতর চৌকস ও অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ লাইন্সে শুরু হয়েছে রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণ কর্মসূচি।

গত ১১ এপ্রিল বিকেল ৪ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন, জেলা পুলিশ সুপার এসপি এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার)।

রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণে পুলিশ সদস্যদের হাতে কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ছাড়াও কোন অপারেশনে পুলিশ সদস্য আহত হলে তাকে উদ্ধার করা ও অপারেশন সফলভাবে সম্পন্ন করার কৌশল শেখানো হয়।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ৫ থানায় নিরলস ডিউটি পালন করে চলেছেন। মানুষকে সচেতন করতে দিনরাত কাজ করছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ, ডিবি পুলিশ, ডিএসবি, ট্রাফিক পুলিশ, সার্জেন্টসহ পুলিশের সকল ইউনিট যে কোন পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন, এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca