• বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী

শীর্ষ মাদক ব্যবসায়ী ডালিম বিপুল পরিমাণ হিরোইন ও ইয়াবাসহ আটক

Reporter Name / ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

আরিফ,নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে অর্ধকোটি টাকা মূল্যের দুই কেজি ২২৮ গ্রাম হেরোইন ও ৩৭৪ পিস ইয়াবাসহ শাহরিয়ার কামাল ডালিম (৪৮) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ এপ্রিল) দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখ হাসিনা সেতু এলাকার সেতাউর রহমান মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত শাহরিয়ার কামাল ডালিম জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হাজার বিঘা উত্তর চাঁদপুর গ্রামের মেসের আলীর ছেলে।

সে দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাশ্ববর্তী দেশ ভারত থেকে মাদক এনে নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য গুলো খুচরা বাজারে বিক্রি করে আসছিল।

চাঁপাইনবাবগঞ্জের বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি দল। এসময় শাহরিয়ার কামাল ডালিমকে হেরোইন ও ইয়াবাসহ আটক করা হয়। আরও জানান, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬৮ হাজার ২০০ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category