• বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী

রাজশাহীর অতিরিক্ত ডিআইজি তাহেরপুর শ্রী শ্রী গোবিন্দ ও দূর্গামাতার মন্দির পরিদর্শন

Reporter Name / ১৯৯ Time View
Update : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

মোঃ মিজানুর রহমান
(বাগমারা, প্রতিনিধি):
রাজশাহী বাগমারা তাহেরপুরের শ্রী শ্রী দূর্গামাতা মন্দির ও শ্রী শ্রী গোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন রাজশাহীর অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।

রবিবার ১৮ এপ্রিল, বেলা ১২টায় তাহেরপুর পৌরসভার ঐতিহাসিক শ্রী শ্রী দূর্গামাতা মন্দির ও শ্রী শ্রী গোবিন্দ মন্দির পরিদর্শন করেন তিনি।

ঐতিহাসিকদের মতে, তাহেরপুরের রাজা কংস নারায়ন প্রথম দূর্গাপূজার শুরু করেন এবং তা পরিবর্তিতে বিশ্বের সমস্ত হিন্দুদের মাঝে প্রচলন হয়। তাহেরপুরের এই দূর্গামাতা মন্দিরেই সর্বপ্রথম দূর্গা প্রতিমা তোলা হয়েছিলো। তৎকালিন সময়ে রাজা কংস নারায়ন ৯লক্ষ ১টাকা খরচ করে দূর্গামাতার পূজা সম্পন্ন করেন।

পরিদর্শন কালে অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র সাংবাদিকদের বলেন, তাহেরপুরে ঐতিহাসিক মন্দির দুটো পরিদর্শন করে নিজে কে গর্বিত মনে করছি।

এসময় তিনি আরো বলেন,তাহেরপুরের লকডাউন পরিস্থিতি দেখে আমি সন্তুষ্ট। এবং সবাই কে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মাস্ক ব্যাবহার করার আহ্বান জানান তিনি।

পরে তিনি তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল সুমন দে, তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক, বাগমারা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি শ্রী বিশ্বনাথ প্রামাণিক,
তাহেরপুর পৌর সভার প্যানেল মেয়র বাবুল খাঁ,তাহেরপুর পৌর সভার কাউন্সিল শ্রী কার্তিক শাহা,তাহেরপুর পৌর সভার কাউন্সিল এরশাদ আলী সহ মন্দির কমিটির সদস্য বৃন্দ।
সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category