• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Reporter Name / ৩৭৭ Time View
Update : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় রিকশায় ঠাকুরগাঁও থেকে আসা অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় ৯ ঘণ্টা ১১০কিলোমিটার রিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ সন্তানকে নিয়ে আসেন তারেক ইসলাম নামে এক বাবা।

আজ দুপুরে জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অসুস্থ শিশুটিকে দেখতে যান। এসময় তিনি জানান যে, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান শিশুটির চিকিৎসার সকল ব্যয় বহন করবেন।
এসময় তিনি শিশুটির মাতার হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন।

এসময় তিনি আরও জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে নিয়মিতভিত্তিতে শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। শিশুটির চিকিৎসার বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca