• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন

Reporter Name / ২৭২ Time View
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সারা বাংলাদেশের কৃষিখাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নওগাঁ জেলার সাপাহার উপজেলা। এরই ধারাবাহিকতায় এ অঞ্চলের মাটিতে চাষ হচ্ছে নানান ধরণের কৃষিপন্ন। যার একটি অংশ দখল করেছে বোরো ধান চাষ। এবারে বোরো ধানকে ঘিরে মাঠ গুলোতে দোল খাচ্ছে প্রান্তিক কৃষকের সোনালী স্বপ্ন। এ বছরে আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন এলাকার প্রান্তিক চাষীরা।
উপজেলার জবাই , উমইল, ভিওইল ও খঞ্জনপুর মাঠগুলোতে যেন সবুজের সমারোহ। আদিগন্ত মাঠ জুড়ে চাষ হয়েছে বোরো ধানের। মাঠের দিকে তাকালে যেমন চোখ জুড়ে যায়, তেমনি ধানের ফলনের মাত্রার দিকে তাকালেও যেন এক আত্মতৃপ্তি আসে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন এলাকার ধান চাষীরা।
উপজেলার জবাই গ্রামের ধানচাষী আব্দুল মালেক বলেন, চলতি বছরে ধানের তেমন কোন রোগ বালাই না থাকার ফলে গত বছরের ন্যায় এবারো ধানের বাম্পার ফলন দেখা যাচ্ছে।তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে গত বছরের ন্যায় এবারো ধানের বাম্পার ফলন সহ উচ্চ দামে বোরো ধান বিক্রয় সম্ভব হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মুনিরুজ্জামান জানান, চলতি বছরে এ উপজেলায় মোট ৫ হাজার ২ শত ৩০ হেক্টর জমিতে চাষ হচ্ছে বোরো ধান। এ বছরে আবহাওয়ার অবনতি না হলে প্রতি বিঘায় ২৫/৩০ মন হারে ধান উৎপাদন হতে পারে।
সব মিলিয়ে আবহাওয়ার অবনতি না ঘটলে এ বছরে বোরো ধান চাষে ব্যাপক লাভবান হতে পারেন এলাকার প্রান্তিক কৃষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca