• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে করোনায় সংক্রমণ রোধে ছাত্রলীগের জনসচেতনতা মুলক প্রচারণা ও মাস্ক বিতরন

Reporter Name / ৩৪৫ Time View
Update : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

পঞ্চগড়ে করোনায় সংক্রমণ রোধে ছাত্রলীগের জনসচেতনতা মুলক প্রচারণা ও মাস্ক বিতরন

নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়:

পঞ্চগড়ে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখার উদ্যােগে সাধারণ মানুষের মাঝে সচেতনতার বৃদ্ধির লক্ষ্য সচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শেরে-বাংলা চত্ত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সালমান প্রধান শাওন, সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ প্রধান শুভ, পঞ্চগড় পৌরসভা প্যানেল মেয়র সফিকুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোঃ নোমান হাসানসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।

পরে শহরের বিভিন্ন সড়ক ও পয়েন্টে সাধারণ মানুষ ও পথচারীরা মাঝে কয়েক শতাধিক মাস্ক তুলে দেয়া হয় এবং বিভিন্ন সচেতনমূলক প্রচারণা চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca