• বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা ও জাল টাকাসহ পুলিশের ৩ সদস্য আটক।।

Reporter Name / ২২০ Time View
Update : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ার ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প (তানজিমারখোলা) এলাকায় অভিযান চালিয়ে ১৮শ পিস ইয়াবা ও জাল টাকাসহ ৩ আর্মড পুলিশ সদস্য আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ২২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ৮ এপিবিএন পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও নাজিমের ব্যাক্তিগত কক্ষে খোদ আর্মড পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সূত্র জানায়, ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরাম (৩৮) পিতাঃ ফয়েজুল্লাহ কে এসআই সোহাগ ইয়াবা বিক্রি করে দেবার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। পরে হেড মাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে জানায়। পরবর্তীতে গোপনে অনুসন্ধানে গিয়ে হেডমাঝি একরামের সাথে এসআই সোহাগের বাকবিকন্ডার সময় এক পুলিশ কর্মকর্তা ঘটনার সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকা সহ তাদের আটক করা হয়।

সন্ধ্যায় আটক ৩ পুলিশ সদস্যদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলার পাশাপাশি বিভাগীয় মামলার প্রস্ত্রতি চলছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category