• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোল উপজেলার টাকাহারা বাসন্তী পূজায় নেই কোন উৎসবের আমেজ

Reporter Name / ২৬০ Time View
Update : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে গত বছরের মতো এবারও উৎসবের কোন আমেজ নেই হিন্দু ধর্মালম্বীদের খাদ্য ও সুখের দেবী অন্নপূর্ণার বাসন্তী পূজায়। হাজার বছরের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সবচেয়ে বড় বাসন্তী পূজা মণ্ডপেও নেই পূজার কোন আমেজ। বৃহস্পতিবার দুপুরে নাচোল উপজেলার ফতেপুর ইউপির টাকাহারা বাসন্তী মন্দির ঘুরে দেখা যায়, পূজা বিসর্জনের দিনেও নেই তেমন কোন উপস্থিতি। ৫ দিনব্যাপী পূজার শেষ দিনেও দর্শনার্থী নেই মণ্ডপে। গ্রামপুলিশ সদস্যরা দায়িত্ব পালন করলেও তাদের সময় কাটছে অলসতার মধ্য দিয়ে।

টাকাহারা বাসন্তী মন্দিরের সাধারণ সম্পাদক বিপদ ভজন বর্মন জানান, প্রায় হাজার বছরের ঐতিহ্যবাহী এখানকার বাসন্তী পূজা। এখানে জাঁকজমকপূর্ণ পূজা হয় আমাদের বাপ-দাদার সময় থেকে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জন্য গত বছর থেকে তেমন কোন আয়োজন নেই। সরকারের সব নির্দেশনা মেনে এ বছর স্বাস্থ্যবিধি বজায় রেখে পূজা উৎযাপন করা হচ্ছে। মন্দিরের পাশের একটি পুকুরে বৃহস্পতিবার বিকেলে ৫ দিনব্যাপী বাসন্তী পূজার বিসর্জন দেয়া হয়।

বাসন্তী মন্দিরের দেখভালের দায়িত্বে থাকা নারায়ণ চন্দ্র বর্মন বলেন, পার্বতীর অন্য এক রূপ হল অন্নপূর্ণা। অন্নদা নামেও তিনি পরিচিতা। অন্ন কথার অর্থ ধান, আর পূর্ণা-র অর্থ হল পূর্ণ। অর্থাৎ যিনি অন্নদাত্রী। শক্তির অপর রূপ হিসেবে হিন্দুদের মধ্যে বিরাজমান এই দেবী। দ্বিভুজা অন্নপূর্ণার এক হাতে অন্নপাত্র ও অন্য হাতে হাতা থাকে। দেবীর একপাশে থাকেন ভূমি ও অন্যপাশে থাকেন শ্রী। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে অন্নপুর্ণার পুজা করা হয়। কালী ও জগদ্ধাত্রী পুজোর মতোই তান্ত্রিক মতে এই পুজো হয়ে থাকে।

স্থানীয় বাসিন্দা প্রহোল্লাদ চন্দ্র বর্মন জানান, পূজা উপলক্ষে এখানে প্রতিবছর বিশাল মেলা বসে। ৫ দিনব্যাপী মেলায় মিষ্টান্ন, কাঠের বিভিন্ন আসবাবপত্র, তৈজসপত্রসহ বিভিন্ন পন্যের সমারোহ থাকে। তবে করোনাকালীন পরিস্থিতির কথা বিবেচনায় এ বছর মেলা বসেনি। রোববার থেকে শুরু হওয়া পূজায় এবছর ভক্তদের উপস্থিতিও নেই। হাতেগোনা কয়েকজন আসছেন, প্রতীমার প্রতি ভক্তি করে চলে যাচ্ছেন। তিনি আরো জানান, এই পূজা দেখতে জেলার নাচোল, গোমস্তাপুর, শিবগঞ্জ ও নওগাঁর নেয়ামতপুর থেকে ভক্তরা এসে ভিড় জমান। তবে কঠোর লকডাউনের কারণে ভক্তরা বাসন্তী পূজায় উপস্থিত হতে পারছেন না।

বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার আহ্বায়ক ডাবলু কুমার ঘোষ বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণে এ বছর সরকারি নির্দেশনা মেনে বাড়িতে বাড়িতে প্রার্থনা করা হচ্ছে। তবে হাজারো বছরের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করতেই টাকাহারা বাসন্তী মন্দিরে পূজার আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ।

পুরাণ মতে, বিয়ের পর কৈলাশ পর্বতে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। কিন্তু আর্থিক অনটনে কিছুদিন পর শুরু হয় দাম্পত্য কলহ। দারিদ্র্যের কারণে দেবীর সঙ্গে দেবাদিদেবের মতবিরোধে পার্বতী কৈলাস ত্যাগ করলে মহামারি, খাদ্যাভাব ঘটে। ভক্তগণকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব ভিক্ষার ঝুলি নিজ কাঁধে তুলে নেন। কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষে পান না তিনি। তখন দেবাদিদেব শোনেন যে কাশীতে এক নারী সবাইকে অন্ন দান করছেন। দেবীকে চিনতে মহাদেবের একটুও দেরি হয় না। মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করে ভক্তদের মহামারি ও খাদ্যাভাব থেকে রক্ষা করেন। এরপর দেবীর মহিমা বৃদ্ধির জন্য কাশীতে একটি মন্দির স্থাপন করেন শিব। চৈত্র মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন। সেই থেকেই দেবীর পূজার প্রচলন বাড়ে।

ইতিহাস মতে, চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই প্রকৃত দুর্গাপূজা। যদিও পরবর্তীকালে আশ্বিন শুক্ল¬পক্ষের দুর্গাপূজোই অন্যতম প্রধান পূজার স্বীকৃতি পায়। এ বছর করোনা থেকে মুক্তি ও বৈশ্বিক শান্তি প্রার্থনা বাসন্তী ভক্তদের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca