• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ধান-চালের দর বেঁধে দেয়ার সুফল পাচ্ছে মানুষ

Reporter Name / ৩৭৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

হাফিজুল হক,সাপাহার নওগাঁ প্রতিনিধি: দেশের মিলাররা সরকারকে চাল দিতে ব্যার্থ হলে বিদেশ থেকে চাল আমদানী করা হবে। পাশাপাশি সরকারী ভাবে ধান-চালের দর বেঁধে দেয়ার সুফল পাচ্ছে কৃষক ও ভোক্তা সবাই।

রবিবার (২২ নভেম্বর) সকালে নওগাঁর সাপাহারে আমন ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী বলেন, এই মৌসুমেও মিলাররা যদি সরকারকে চাল দিতে ব্যার্থ হয় তবে বিদেশ থেকে চাল আমদানী করা হবে। তবে আমদানীর সুযোগ পাবেন না মিলাররা। কেবলমাত্র সরকার নিজেই প্রয়োজন মাফিক চাল আমদানী করবে। এরই মধ্যে আমদানীর লক্ষে টেন্ডার দেয়া শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন- নতুন আমন ধানে ভাল দাম পেয়ে খুশি কৃষক। এই ধারাবাহিকতা ধরে রাখতে বাজার দর ও মজুত পরিস্থিতির উপড় তীক্ষ্ন দৃষ্টি রাখা হয়েছে। সরকারী মুজুতের জন্য চাল আমদানী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তার পরিমান নির্ভর করছে বাজার দর স্থিতিশীলতার উপড়। কৃষকদের ধানের ন্যায্য মূল্য দিতে সরকার বদ্ধ পরিকর।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহাজাহান আলী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী প্রমুখসহ প্রশাসন অন্যান্য কর্মকর্তা খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca