নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : দেখে হয়ত মনে হতে পারে রংতুলির আঁচড়ে স্কুল, কলেজ বা প্রাথমিক কোন বিদ্যালয়ে চিত্রের মাধ্যমে মহান স্বাধীনতার প্রতিক তুলে ধরা হয়েছে।
কিন্তু না! এই চিত্রকর্ম ক্লিন ইমেজ সম্পন্ন বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দর বাড়ি।

রোববার আজিম আহমেদ নামে ডা. আনন্দর এক ভক্ত ফেসবুক পোস্টে লিখেন, সত্যি ভাই এই রকম চিন্তাভাবনা শুধু আপনার দারাই সম্ভব। চোখ জুড়ানো মনোরম দৃশ্য আর টবে ফুলের গাছ খুবই ভালো লেগেছে ভাই। আপনার তুলনা আপনি নিজে ভাই।
উল্লেখ্য, উদীয়মান বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ডা. সাইফ জামান আনন্দ এর আগেও শহরের বিভিন্ন দেয়ালে ও সরকারি কলেজ শহীদ মিনারের পাশের দেয়ালে এমন চিত্রকর্ম করে রুচিবোধের পরিচয় দেন। এ ছাড়াও বিভিন্ন দেয়ালে সচেতনতামূলক লেখা চোখে পড়বে।