• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঝিনাইদহের কালিগঞ্জে নবজাতক চুরির ১৬ ঘন্টা পর উদ্ধার এক নারী আটক

Reporter Name / ৩৫১ Time View
Update : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর:
মায়ের কোল থেকে চুরি হওয়া মেয়ে নবজাতক শিশুটি চুরির ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব।
২৭ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকার জনৈক রফি উদ্দিনের বাড়ি থেকে ঐ নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে তুলে দেওয়া হয়।
নবজাতক চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিয়া খাতুন (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পিয়া কালীগঞ্জ শহরের ঢাকালেপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী বলে জানিয়েছেন। পুলিশ ও র‌্যাব সুত্রে জানা গেছে, ২৬ এপ্রিল সোমবার সন্ধ্যার দিকে কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিক থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক মেয়ে শিশুটি চুরি হয়। এ খবর সমাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। মঙ্গলবার সকাল থেকেই ঝিনাইদহ র‌্যাব-৬ সদস্যরা শিশুটি উদ্ধারে অভিযান শুরু করে। এদিকে শিশু সন্তনটি খুজে পাওয়ায় মায়ের আনন্দ যেন আর ধরছে না। নিজে অসুস্থ থাকলেও সন্তানকে জড়িয়ে ধরে অনবরত চুমু খাচ্ছেন মা সাবানা খাতুন। ঝিনাইদহ র‌্যাব সুত্রে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের মনিরুজ্জামান বাবুর স্ত্রী শাবানা খাতুনের প্রসব বেদনা শুরু হলে স্থানীয় সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। সোমবার দুপুরে আড়াইটার দিকে অস্ত্রোপচারে ফুটফুটে এক মেয়ের জন্ম দেন শাবানা। মনিরুজ্জামান বাবু বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সবাই ইফতার করতে গেলে বোরকা পরা এক নারী এসে শিশুটিকে চুরি করে নিয়ে যান। এ সময় মা শাবানা অচেতন ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca