• বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

চাঁদপুর পুরান বাজারে বঙ্গবন্ধুর ছবিসহ আওয়ামীলীগ অফিস ভাংচুর ও লুটপাট।

Reporter Name / ৫৩৫ Time View
Update : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

চাঁদপুর পুরান বাজারে বঙ্গবন্ধুর ছবিসহ আওয়ামীলীগ অফিস ভাংচুর ও লুটপাট।

সুজন আহম্মেদ:
চাঁদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ভাংচুর ও লুটপাট করার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পার্টি অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপির ছবি ব্যানার-ফেস্টুন ভাঙ্গচুর করে পালিয়ে যায়।
৩০এপ্রিল শুক্রবার দুপুরে পুরান বাজার পূর্ব জাফরাবাদ এলাকার সামুগাজী সড়কের পাশে ওয়ার্ড আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনা চাঁদপুর পুরান বাজার ফাঁড়ি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দলীয় কার্যালয় জাতির জনক ও প্রধানমন্ত্রী ছবি ভাংচুরের ঘটনায় বর্তমানে ওই এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হাসান বলেন, আমরা জুম্মার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম এই সুযোগে স্থানীয় একদল সন্ত্রাসী আমার দলীয় কার্যালয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। তারা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর ছবি সহ দলীয় ব্যানার-ফেস্টুন ভাংচুর করে পালিয়ে যায়। এছাড়াও সন্ত্রাসীরা যাকাতের জন্য রাখা ১ হাজার পিস শাড়ী কাপড়, ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন চেয়ার টেবিল লুটপাট করে নিয়ে গেছে।

তিনি আরো বলেন কিছুদিন আগে জাফরাবাদ এলাকায় স্ত্রী কর্তৃক স্বামীর গলা কেটে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছিল। ওই মামলায় আমাদের বাড়ির দুই জনকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামী করা হয়েছে। বাদীপক্ষ ওই মামলা থেকে আসামীদের নাম কেটে দিতে আমাদের কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করে। মূলত সেই টাকা না দেওয়ায় মামলার বাদী সাজু গাজীর ছেলে মুকবুল, শুকুর, সিয়াম, নানু গাজীর ছেলে হাবিব গাজী বাচ্চু গাজীর ছেলে শান্ত গাজী, বাচ্ছু খার ছেলে রাসেল খান সহ অজ্ঞাত আরও ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনার আগের দিন এবং আজকে সকালে তারা নানাভাবে আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। যারা দলীয় কার্যালয়ে এই ভাংচুর করেছে আমরা তাদের শাস্তি দাবি করছি।
এ বিষয়ে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ বেপারী বলেন, এই কার্যালয়টি আমাদের দলের ৩ নং ওয়ার্ডের অস্থায়ী একটি কার্যালয় হিসাবে ব্যবহার হয়ে আসছে। এখানে নির্বাচনের সময় নির্বাচনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি।

পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করছি তদন্ত সাপেক্ষে বলা যাবে ঘটনাটি কি ঘটেছিলো।

মোবাইল:০১৮৩৯-৯৩৮৮১২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category