• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাজার তদারকি ও বিশেষ সেবা সপ্তাহ-চাঁপাইনবাবগঞ্জ

Reporter Name / ৩৩৩ Time View
Update : বুধবার, ৫ মে, ২০২১

বাজার তদারকি ও বিশেষ সেবা সপ্তাহ-চাঁপাইনবাবগঞ্জ

স্টাফ রিপোর্টার :
আজ ৫ মে ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধাভাজন মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং মান্যবর জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ মহোদয়ের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পবিত্র মাহে রমজানে সদর উপজেলায় তদারকি কার্যক্রম ও বিশেষ সেবা সপ্তাহের প্রচারণা করা হয়।

করোনাকালীন পরিস্থিতিে ব্যবসায়ীগণকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং একইসঙ্গে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ভোক্তা-সাধারণের মধ্যে সরকার নির্ধারিত স্বাস্হ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করার আহ্বান জানানো হয়েছে। যাদের মাস্ক ছিলোনা তাদেরকে মাস্ক বিতরণ করা হয়।

শহরের শান্তিমোড়ে অবস্থিত ফলের দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে একটি দোকানকে ১,০০০(এক হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া, প্রফেসর পাড়ায় অবস্থিত সাফ ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠানটিকে লাইসেন্সবিহীন ভাবে কোনরুপ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই পানি সাপ্লাই করার অপরাধে ৫,০০০(পাঁচ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া, অভিযান পরিচালনার সময় ৩০ এপ্রিল ২০২১ থেকে ০৬ মে ২০২১ পর্যন্ত চলমান বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রচার সামগ্রী বিতরণ করা হয় এবং ভোক্তাদের মূল্যতালিকা দেখে পণ্য ক্রয় করার পরামর্শ দেয়া হয়। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রচুর লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয়। বাজারে গুরুত্বপূর্ণ স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণে ক্রেতা ও বিক্রেতার করণীয় সম্বলিত ফেস্টুন টাঙানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca