• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বিজিবির অভিযানে শিবগঞ্জে ৬০ হাজার টাকা মূল্যের ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

Reporter Name / ২৮৮ Time View
Update : শুক্রবার, ৭ মে, ২০২১

বিজিবির অভিযানে শিবগঞ্জে ৬০ হাজার টাকা মূল্যের ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত ঘেঁষা শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি কিরণগঞ্জ বিওপির ব্যাটালিয়নের একটি টহল দল ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জানাগেছে, ৬ মে বৃহস্পতিবার রাত ৯ টা থেকে ৭ মে শুক্রবার ভোর ৪ টা পর্যন্ত অধিনায়ক লে.কর্নেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি’র নেতৃত্বে সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবি এমএসসহ কিরণগঞ্জ বিওপির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ক্যাম্পের ২৮ জন সদস্য অংশগ্রহণ করেন।

এরই এক পর্যায়ে জমিনপুর সীমান্তে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের সিজার মূল্য ৬০ হাজার টাকা। চোরাকারবারিরা টহল দল দেখে মাদকদ্রব্য ফেলে ভারতে পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca