• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সোনাগাজীর বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টির ঈদ উপহার বিতরণ

Reporter Name / ১৮৬ Time View
Update : রবিবার, ৯ মে, ২০২১

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী, ফেনী :-

সোনাগাজী উপজেলার মতিগঞ্জ, আমিরাবাদ, মঙ্গলকান্দি, চর মজলিশপুর, বগাদানা ও সোনাগাজী পৌরসভায় ফেনী-৩ আসনের সাংসদ লেঃ জেনারেল (অবঃ) মাসুদ চৌধুরীর পক্ষে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন- সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও নাজরান গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোশাররফ হোসেন মৃধা।

৬,৭ ও ৮ ই মে উপহার সামগ্রী বিতরণ করার সময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ ছালাহ্ উদ্দিন, নির্বাহী সদস্য নাছির উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন (আর্মি জসিম) সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ছাবের আহমদ, মতিগঞ্জ ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হক আর্মি সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন মৃধা জানান- সোনাগাজী উপজেলার সকল ইউনিয়নে জাতীয় পার্টির নেতা কর্মীদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীদের মাঝে এই উপহার পৌঁছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca