• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে চোলাই মদ ও ফেনসিডিলসহ ২ জন আটক

Reporter Name / ১৯৯ Time View
Update : সোমবার, ১০ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পৃথক ২টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেনসিডিল ও ৪৫ বোতল দেশীয় তৈরি চোলাই মদসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোরাজরামপুর হাজীপাড়ার মোছা. মোতাহারা ও রুহুল আমিনের ছেলে আশরাফুল ইসলাম (৩০) ও শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির কামালপুর গ্রামের মরিয়ম বেগম ও বুলি রহমানের ছেলে মো. বুদ্ধ আলী (২২)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কানসাট বিএন বাজার এলাকায় বাগদূর্গাপুর গ্রামের রাজুর বাড়ির সামনে আম গাছের নিচে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আলীকে আটক করে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

অপর আরেক অভিযানে শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলার সায়েরা ফিলিং ষ্টেশনের পশ্চিমে এবং সায়েরা ভিলার পেছনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ বোতল দেশীয় চোলাই মদসহ আশরাফুলকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আশরাফুল ও আলী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানা ও শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca