• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

নাচোলে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৩৩৪ Time View
Update : মঙ্গলবার, ১১ মে, ২০২১

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মজিদুল হক এর সভাপতিত্বে ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। তিনি বলেন,“দেশ এখন কঠিন সময়ের মধ্যে পার করছে। বৈশ্বিক মহামারী করোনায় সারা পৃথিবী আজ বিপর্যস্ত। করোনার থাবায় বাংলাদেশ ও আক্রান্ত।বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ।আমি চেয়ারপারসসহ দলের নেতাকর্মী ও যারা এই ব্যাধিতে আক্রান্ত আমি তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রারথনা করছি। সেই সাথে সকলকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।সবাই ভালো থাকবেন।স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপন করবেন।”এ সময় আরো উপস্থিত নাচোল পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান রানা, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান ইমতিয়াজসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca