• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

সচিবালয়ে সাংবাদিক নির্যাতনকারীদের কঠোর শাস্তি দাবি রাজশাহী প্রেসক্লাবের

Reporter Name / ২৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে তাকে শুধু বেকসুর খালাস প্রদানই নয়, বরং সচিবালয়ে তার ওপর নির্যাতনকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর শাস্তি দাবি করেছে রাজশাহী প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে এমন দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান। সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন- রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মলয় ভৌমিক, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম খান, আজীবন সদস্য গোলাম সারওয়ার, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু, বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, দৈনিক উপচারের সম্পাদক ড. আবু ইউসুফ সেলিম, ডেইলি বাংলাদেশ পোস্টের কপি এডিটর এন্ড রিজিওনাল করেসপনডেন্ট সরকার শরিফুল ইসলাম, রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি চ্যানেল আই‘র স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদ, জিটিভির স্টাফ রিপোর্টার রাশেদ রিপন, রাজশাহী ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়শনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দিল সেতারা চুনি, নারী সংগঠক মর্জিনা পারভিন, নারী উদ্দোক্তা আঞ্জুমান আরা লিপি প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমলাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। এরইমধ্যে করোনাকালে দৃশ্যমান হয়েছে স্বাস্থ্যখাতে লাগামহীন দুর্নীতির চিত্র। এসব নিয়ে লেখালেখি করায় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক রোজিনা ইসলাম। সচিবালয়ে আটকে রেখে তার ওপর নির্যাতন চালিয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তারা। উল্টো তার বিরুদ্ধেই দেয়া হয়েছে মামলা, পাঠানো হয়েছে কারাগারে। স্বাধীনতার ৫০ বছরে এসে এমন ন্যক্কারজনক ঘটনা জাতি প্রত্যাশা করে নি। সচিবালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকেরই কঠোর শাস্তি হওয়া উচিত। বক্তারা আরো বলেন, প্রয়োজনে সচিবালয়ে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তার করে জনগণের হাতে সোপর্দ করতে হবে, দেশের জনগণই এদের উচিত শিক্ষা দেবে। তবেই আর কোনো লুটেরা-দুর্নীতিবাজ চক্র তাদের কালো হাত সাহসী কলম সৈনিকদের ওপর ফেলার দুঃসাহস পাবে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ নয়, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সারাদেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্রীয়ভাবে বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্যও সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
এছাড়া রাজশাহীর তালাইমারী বালুঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানানো হয়।
এ দিনের প্রতিবাদী কর্মসূচিতে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের রিপোর্টার আমানুল্লাহ আমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকনুজ্জামান রিপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ড আহবায়ক মো. ইউসুফ, ২২ নম্বর ওয়ার্ড আহবায়ক রায়হানুল ফেরদৌস রাসেল, ১৭ নম্বর ওয়ার্ড আহবায়ক সাহিদুর রহমান, সদস্য রাকিবুল হাসান শুভ, ইকবাল হাসান টাইগার, আলমগীর কবির লিটন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সজন, সাংবাদিক জামাল উদ্দীন, এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব, সিনিয়র ফটো সাংবাদিক আজাহার উদ্দীন, সেলিম জাহাঙ্গীরসহ আরো অনেকে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca