• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সাংবাদিক নির্যাতনের ঘটনায় পত্নীতলায় বিএমএসএফ’র মানববন্ধন

Reporter Name / ৬০১ Time View
Update : শুক্রবার, ২১ মে, ২০২১

মনিরুল ইসলাম (নওগাঁ) প্রতিনিধি: প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘন্টা আটকে রেখে হেনেস্থা ,নির্যাতন ,হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১১ টার দিকে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও নজিপুর প্রেসক্লাবের আয়োজনে পৌরসভা শহরের নৌকা চত্তরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়ের আলোকে বক্তব্য প্রদান করেন মনিরুজ্জামান চৌধুরি মিলন,টিপু সুলতান,রাজু আহমেদ,রায়হান রেজা চৌধুরি,মনিরুজ্জামান মুন্না ,মিল্টন উদ্দীন,শাহ আলম ,নয়ন কুমার,রাব্বী
হোসেন,রবিউল ইসলাম সাংবাদিক প্রমুখ।

এসময় বক্তারা নির্যাতিত সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি সহ হেনস্তাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca