• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সোনাগাজীর শাহাপুরে আশ্রয় প্রকল্প নির্মাণে বাঁধা দেয়ার পাঁয়তারা করছে ভূমিদস্যুরা

Reporter Name / ২০২ Time View
Update : শনিবার, ২২ মে, ২০২১

সোনাগাজী প্রতিনিধি :-
ভূমি ও গৃহহীন লোকদের পূনর্বাসনের লক্ষে সোনাগাজী সদর ইউনিয়নের চর শাহাপুর ও চর খোয়াজের লামছি মৌজায় আরো একটি আশ্রয় প্রকল্প নির্মাণ করছে সরকার। কিন্তু বারবার ওই প্রকল্প নির্মানে বাধা দেয়ার পাঁয়তারা করছে চিহ্নিত ভূমিদস্যুরা।

সরকার বিরোধী এসব ভূমিদস্যুরা স্থানীয়দের আশ্রয়ন প্রকল্পের বিরুদ্ধে ক্ষেপিয়ে বারবার প্রতিবাদ করার পায়তারা করছে। শনিবার বিকালে শাহাপুর রাস্তার মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকার ও প্রকল্প বিরোধী উস্কানিমুলক শ্লোগান দেয়া হয়।

মানববন্ধনে কথিত ভূমি রক্ষা কমিটির সভাপতি নূরুল হুদা বেগু, সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা মোশারফ হোসেন আলমগীর, উপজেলা জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম সিরাজ, মোশারফ হোসেন মৃধা প্রমূখ।

তারা বলেন, চর শাহাপুর গ্রামে ইতোপূর্বে দুটি গুচ্ছগ্রাম বা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল নিশানা দিয়ে ভূমিগুলোতে গুচ্ছগ্রাম নির্মাণের জন্য চিহ্নিত করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আরফিন ও ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক গেরিলা জানায়, সরকারি খাস জায়গায় আশ্রয়ন প্রকল্প নির্মান করা হচ্ছে। উন্নয়নে বাধা দেয়ার লক্ষে বারবার এসব কথিত মানববন্ধন করা হচ্ছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, তাদের মানবন্ধনের উদ্দেশ্য কি, অভিযোগ কি, কিছুই জানা নেই? সরকারি খাস জায়গায় আশ্রয়ন প্রকল্প নির্মান করা হচ্ছে, বাধা দেয়ার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca