• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

কা‌দের মির্জার অাগম‌নে বসুরহাট পৌরসভায় জনতার ঢল

Reporter Name / ২৪৮ Time View
Update : সোমবার, ২৪ মে, ২০২১

‌মোঃ উ‌দ্দিন রু‌বেল (‌নোয়াখালী প্রতি‌নি‌ধি):
নোয়াখালীর কোম্পানীগ‌ঞ্জে চলমান রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতা ও দুপ‌ক্ষের বিরাজমান রাজ‌নৈ‌তিক সংকট নিরস‌নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার ছোট ভাই বসুরহাট পৌর‌মেয়র কা‌দের মির্জা সাক্ষাত ক‌রেন। সাক্ষাত শে‌ষে ঢাকা থেকে ফেরার পর কাদের মির্জাকে দেখতে বসুরহাট পৌরসভায় জনতার ঢল নেমেছে।

২৩ মে রোববার বিকেল ৪টার দিকে তিনি বসুরহাট পৌরসভায় এসে পৌঁছেন। এরপর তিনি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বক্তব্যে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে এলাকায় জনপ্রিয় সে নমিনেশন পাবে।

ওবায়দুল কাদের সাহেবের কাছে সকল তথ্য আছে। কেউ যদি নিজের ভুলের জন্য বাদ পড়েন তাহলে আমার কিছু করার থাকবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোম্পানীগঞ্জের সকল বিষয় জানেন। ওবায়দুল কাদের সাহেবও বলেছেন সব বিষয় ওনার মাথায় আছেন।

ওবায়দুল কাদের সাহেব একটা কথা দৃঢ়তার সাথে বলেছেন তা হলো তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনিও জননেত্রী শেখ হাসিনার সঙ্গে একমত। তিনিও প্রধানমন্ত্রীর কথা অনুসরণ করে কাজ করবেন।

কাদের মির্জা আরো বলেন, আমি আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছি। এর আগে ঈদের দিন উনাকে সালাম দিয়েছি, অনেক কথাবার্তা হয়েছে। উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকাতে একটু একান্ত দেখা করার জন্য। ওনার নির্দেশে আমি গতকাল ৪টার দিকে ওনার বাসায় দেখা করেছি। ওবায়দুল কাদের সাহেব আমাকে বলেছেন, যারা মূলধারার সঙ্গে কাজ করতে চায় তারা যেনো একত্রিত হয়।

বিভিন্ন কমিটির রদবদলের বিষয়ে কাদের মির্জা বলেন, অনেকে প্রশ্ন তুলেছেন যে আপনারা দলের কমিটি করে ফেলেছেন; আমরা কিভাবে আসবো। আমি স্পষ্ট ভাষায় বলছি, দলের মূল কমিটিতে আমরা হাত দিই নাই। যেগুলা শূন্য আছে কাজ চলছেনা সেগুলায় আমরা হাত দিয়েছি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যখন আমাদের সাথে বেইমানি করেছে। উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিয়ে সহ-সভাপতি থেকে ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে সভাপতি করা হয়েছে এবং মো. ইউনুসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। গত ডিসেম্বরে বসুরহাট পৌরসভায় দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন তিনি। নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন আবদুল কাদের মির্জা।

গত শনিবার (২২ মে) বিকেল ৩টা ৫০ মিনিটে ফুল হাতে তার বড় ভাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে প্রবেশ করেন মেয়র আবদুল কাদের মির্জা।

এরআগে, গত বছরের অক্টোবর মাসে আমেরিকা যাওয়ার আগে পারিবারিকভাবে দুই ভাইয়ের মধ্যে দেখা হয়েছিল। এরপর গত ৩০ জানুয়ারি রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা কাদের। ওই দিন দলীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে করেছিলেন আবদুল কাদের মির্জা।

সাক্ষাতের বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, মন্ত্রী মহোদয়ের সঙ্গে কোম্পানীগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে। তিনি আমাকে সংকট নিরসনে কিছু নির্দেশনা দিয়েছেন। এছাড়াও আমার ছোট ভাই শাহাদাত হোসেন শারীরিকভাবে অসুস্থ। তিনি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca