• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ভোলাহাট লকডাউনের ১মদিনে কঠোর অবস্থানে প্রশাসন

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত সর্বাত্মক ৭ দিনের লকডাউনের ১মদিনে ভোলাহাটে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। লকডাউন না মেনে দোকান খোলা রাখায় উপজেলার ৭ টি দোকানকে সাড়ে ৮হাজার জরিমানা করেন ভ্র‍্যাম্যমান আদালত।মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ)‌‌ মোঃ শেখ মেহেদী ইসলাম।

২৫ মে মংলবার সকাল থেকে উপজেলার প্রাণ কেন্দ্র মেডিকেল মোড়,ফুটানীবাজার,মুশরিভুজা,বড়গাছি বিভিন্ন পয়েন্টে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশের টহল লক্ষ্য করা গেছে।প্রতিটি বাজারে পুলিশের অবস্থানও চোখে পড়ার মতো ছিল।

এ লকডাউনে উপজেলার বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে এবং রাস্তায় যানবাহনের উপস্থিতি তেমন চোখে পড়েনি। তবে জনসাধারণের মাস্ক পড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান,লকডাউন সফল করতে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।তিনি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অঃ দাঃ) মোঃ শেখ মেহেদী ইসলাম জানান,লকডাউন সফল করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং রাতেও মোবাইল কোর্ট পরিচালিত হবে।তিনি সকলকে স্বাস্থ‌্য বিধি মেনে মু‌খে মাস্ক পরিধান করে করোনাভাইরাস মোকাবেলার জন্য সকল বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

‌মোঃ ইসমাইল হক 01744 826678
‌ভোলাহাট উপ‌জেলা প্রতি‌নি‌ধি
25-05-2021 ‌


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category