• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গুরুদাসপুরে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Reporter Name / ২০৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চলনবিল রুহাই এলাকার সড়কের পাশে একটি ডোবা থেকে উজির আলী প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করে গুরুদাসপুর থানা পুলিশ। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত লাজেম প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ওই বৃদ্ধ নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে এলাকাবাসী রুহাই এলাকায় ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গতকাল রাত ১১টার দিকে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সময় তিনি কোন কাজে বাইরে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানতে সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca