• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বানারীপাড়ায় ইটবোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত

Reporter Name / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

সুমন খান:

বরিশালের বানারীপাড়ায় ইটবাহী ট্রলির চাপায় সানি (১৮) নামের এক হেলপার নিহত হয়েছে। ২৫ মে সকাল ৮টার দিকে উপজেলার ব্রাক্ষ্মণকাঠি গ্রামে কেএসবি ইটের ভাটা থেকে ইট বোঝাই করে ট্রলি রাস্তায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রলির হেলপার সানি ট্রলির চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা সানি উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ট্রলির চালক শামিম অক্ষত রয়েছেন। সানি উপজেলার সলিয়াবাকপুর গ্রামের হতদরিদ্র আ. হালিমের ছেলে। তার মর্মান্তিক এ মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ট্রলিটি আটক করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া জেলা প্রশাসকের অনুমতিক্রমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca