• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্টিত

Reporter Name / ২১৯ Time View
Update : বুধবার, ২৬ মে, ২০২১

আজ বরিশাল জেলা পুলিশ লাইন্সে পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনায় বিদায়ী অতিথি অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয় উক্ত রেঞ্জের মানুষকে ভালোবাসা-কান্না-হাসির এক মিশ্র অনুভূতিতে সিক্ত করে বিদায় নিলেন।

বিদায় বেলার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার সুনির্দিষ্ট দিক-নির্দেশনা মূলক আদেশ-উপদেশ আকাঙ্খা প্রকাশ করে গেছেন- পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হোক, মানুষ পুলিশকে সম্মান ও শ্রদ্ধা করুক। এমন স্বচ্ছ পুলিশিং সেবার কথা তিনি আমাদের মনে গ্রথিত করে রেখে গেছেন- সাধারণ মানুষ পুলিশকে যেন বন্ধু মনে করে।

সেবার পরম ব্রত নিয়ে তিনি বরিশাল রেঞ্জে এসেছিলেন; এখানকার মানুষকে ভালোবেসেছিলেন। আর প্রিয় মানুষগুলোকে আর সচরাচর না দেখতে পাওয়ার জন্য যে প্রচন্ড খারাপ লাগা তা তার চোখে-মুখে-ভাষায় স্পষ্ট ছাপ রেখেছে।
তার একটি প্রশ্নে উপস্থিত সকলের হৃদয়ে নাড়া দিয়েছে- আমি কে এমন যে, আমি সাধারণ মানুষের দোরগোড়ায় যাবো না? একজন চৌকশ, দক্ষ, অভিজ্ঞ আর বাংলাদেশ পুলিশের পুলিশিং আর্ট এর শিক্ষক খ্যাত বিদায়ী অতিথি অতিরিক্ত আইজিপি মহোদয় সর্বদা পুলিশ-পাবলিক দূরত্ব দূর করার মানস নিয়ে মানুষের সেবায় কাজ করে গেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্জ মহোদয় তার এই বিদায়ী সংবর্ধনায় স্মৃতিচারণ করতে গিয়ে যথার্থ বলেছেন, পুলিশী সেবাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যাওয়া, কর্জীবনে দক্ষতা আর গতিশীলতার সমন্বয় করা একজন সফল মানুষ আমাদের বিদায়ী অতিথি অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়।

সেবার কোমলতায় একজন মানবিক পুলিশ; অপরাধ ও দুষ্টের দমনে কঠোরতায় পর্বতের মতো অটল, বরিশাল রেঞ্জের গণমুখী পুলিশিং এর একজন অভিভাবক আজ পদোন্নতি ও বদলিজনিত কারণে বিদায় নিলেন।

আজকের এই বিদায়ী সংবর্ধনায় উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল এর সম্মানিত কমিশনার, জেলাপ্রশাসক, বরিশাল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় উপাচার্জ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) এর সম্মানিত অধ্যক্ষ, র‍্যাব-৮ এর সম্মানিত সিও, ১০ম এপিবিএন এর সম্মানিত সিও, ডিজিএফআই, বরিশাল এর কর্ণেল জিএস মহোদয় এবং রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার, উক্ত রেঞ্জের সকল ইউনিটের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ।

সকলের মতে, আমাদের বিদায়ী অতিথি অতিরিক্ত আইজিপি মহোদয়ের এই পদোন্নতি জনগণের ভালোবাসা ও শ্রদ্ধার পদোন্নতি। মানুষ বাঁচে তার কর্মে; অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয় এভাবেই আমাদের মাঝে থেকে যাবেন। তিনি আসলে বিদায় নেননি কিংবা আমরা তাঁকে বিদায় দিইনি। শ্রদ্ধা আর ভালোবাসায় তিনি জাগরূক থাকবেন আমাদের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category