• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে গ্রামে মানছে না লকডাউন, মাক্স ব্যবহারে

Reporter Name / ২২৩ Time View
Update : বুধবার, ২৬ মে, ২০২১

অনীহা
নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর: করোনা সংক্রমণ দিন দিন বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাশক সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে। আজ তার দ্বিতীয় দিনে গোমস্তাপুর উপজেলার লকডাউন কঠোর ভাবে পালন করা হচ্ছে। বুধবার ( ২৬মে) সকালে উপজেলার চৌডালা ,গোমস্তাপুর, বোয়ালিয়া,পার্বতীপুর, রহনপুর, রাধানগর, আলিনগর, বাংগাবাড়ী ইউনিয়নের খোঁজ‌ নিয়ে জানা গেছে প্রধান সড়কে পুলিশের তল্লাশি চললেও গ্রামের হাট বাজার ও দোকানপাট খোলা ছিল।
সরেজমিনে, চৌডালা ও গোমস্তাপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে ঘুরে দেখা গেছে, গ্রামের ৪০% লোক মাক্স ব্যবহার করছে। দোকানপাট সবই খোলা ছিল। নেই কোনা তেমন প্রশাসনের তৎপরতা।
এদিকে রহনপুর পৌরসভার কলেজ মোড়, খোয়াড় মোড় ও স্টেশন বাজার, পুরাতন বাজার ঘুরে লক্ষ্য করা গেছে, অধিকাংশ দোকান বন্ধ ছিল ,নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া খোলা ছিলো না। বাড়ির বাইরে যারা অপ্রয়োজনে বেরোচ্ছে এবং নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখছে তাদেরকে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে।
গোমস্তাপুর থেকে ধুলাউড়ি জান মোহাম্মদ নামে এক কৃষক তার জমিতে ধান মারার জন্য যেতে চাইলে রহনপুর কলেজ মোড়ে পুলিশ তাকে বাধা দেয়।তিনি বারবার পরিচয় দেওয়ার শর্তেও অনেকবার অনুরোধ করে তাকে যেতে দেয়নি। আরো লক্ষ্য করা গেছে রহনপুর পৌরসভার প্রধান সড়কে যানবাহন এর উপস্থিতি অন্যদিনের তুলনায় অনেক বেশি ছিল।
এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার শাহরিয়ার নজির বলেন, জনগণকে আমরা ঘরে রাখার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। বিনা প্রয়োজনে যারা বাড়ির বাইরে বের হচ্ছে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca