• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

নিয়ামতপুরে লকডাউন উপেক্ষা; চাঁপাইনবাবগঞ্জ থেকে গোপনে বাসে ঢাকা যাওয়ার সময় আটক ১২

Reporter Name / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ১ জুন, ২০২১

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ করোনা সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউন উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে সিএনজি যোগে নওগাঁর নিয়ামতপুর পাড়ইল ইউনিয়নের পৈলানপুর গ্রামের মোড়ে এসে একত্রিত হয়ে বাস (আরপি কোচ) যোগে ঢাকা যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনসাধারণের বাধার মুখে বাস চালক বাস নিয়ে পালিয়ে যায়। ঐ সময় ঢাকা যাওয়ার যাত্রী ১২ জনকে আটক করে স্থানীয় জনগণ। ঘটনাটি ঘটে সোমবার রাত ১০টাই।
স্থানীয় সাংবাদিক জামাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইন চার্জকে মোবাইল ফোনে জানালে তাৎক্ষনিক উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলীর নেতৃত্বে পুলিশ এসে তাদের আটক করে মৌখিক মুচলেকা নিয়ে ছেড়ে দেন। ইতি পূর্বে আরো কয়েক দিন ঐ মোড় থেকে গোপনে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে বাস যোগে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলার যাত্রীরা ঢাকা গিয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন ঘোষিত সাতদিনের বিশেষ লকডাউন উপেক্ষা করে বাসসহ বিভিন্ন উপায়ে ঢাকা যাচ্ছে অসাধু ব্যক্তিরা এমন সংবাদের ভিত্তিতে পাড়ইল ইউনিয়নের পৈলানপুর গ্রামের মোড়ে স্থানীয় জনগণ ঢাকাগামী ১২ জন যাত্রীকে আটক করা হয়। পরে তাদের মৌখিক মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। যদি পুনরায় এরকম ঘটনা ঘটে তাহলে তাদের আটক রেখে আমাদেরকে সংবাদ দেওয়ার জন্য উপজেলাবাসীদের অনুরোধ জানানো হলো।
তিনি আরো বলেন, মাস্ক, মাস্ক এবং মাস্ক, মাস্ক এর কোন বিকল্প নেই। বাড়ীর বাইয়ে বের হলেই অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category