• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী পৌরসভার পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name / ২০২ Time View
Update : বুধবার, ২ জুন, ২০২১

পলাশবাড়ী পৌরসভা পরিচালনায় স্থানীয় প্রশাসনের অসহযোগীতা ও বাধা প্রদানের অভিযোগে মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌরসভার মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের ৫৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী পৌরসভা রাষ্ট্রের একটি প্রশাসনিক ইউনিট হিসেবে গণ্য। আইনগতভাবে পৌরসভার নাগরিক সনদপ্রদান, জন্ম-মৃত্যু নিবন্ধন ও সনদ প্রদান, অবকাঠামো উন্নয়ন, পানি ও পয়নিস্কাশন পরিচ্ছন্নতা, বর্জব্যবস্থাপনা, রাস্তা আলোকিত করণ, ড্রেনেজ ব্যবস্থা, যানবাহনের পার্কিং স্থান ও বাসস্টান্ডের ব্যবস্থাকরণ, পরিবেশ রক্ষনাবেক্ষনের জন্য বৃক্ষরোপন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, রাস্তার ফুটপাত নির্মাণ, নাগরিক নিরাপত্তা ও জনশৃঙ্খলাসহ সবধরণের রাষ্ট্রীয় সেবা ও নাগরিকগণকে সেবা প্রদান করে। পৌরসভার সার্বিক ব্যয় নির্বাহের জন্য পৌরসভা আইন-২০০৯ এর ৩য় তফশিলে বর্ণিত বিভিণœ কর, রেইট, টোল ফি ইত্যাদির মাধ্যমে পৌরসভা তাহার রাজস্ব আদায় করে থাকে। এরই ধারাবাহিকতায় উক্ত তফশিলে উল্লেখিত মোটরগাড়ী ও নৌকা ব্যতীত অন্যান্য যানবাহনের উপর কর বা টোল নির্ধারণ ও আদায়ের জন্য গত ০৫/০৩/২০২১ তারিখে পৌর পরিষদের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। জুলাই ২০২১ হতে টোল আদায়ের জন্য ইজারা প্রদানের নিমিত্তে সরকারী/অফিশিয়াল ইজারা মূল্য নির্ধারণের স্বার্থে ১৫ দিন অস্থায়ী ভিত্তিতে রশিদ মূলে টোল আদায়ের জন্য সিএনজি প্রতিটি ৩০টাকা, অটো প্রতিটি ১৫টাকা এবং ট্রলি কিংবা অনুরুপ যানবাহন প্রতিটির জন্য ৩০ টাকা হারে প্রাথমিক টোল নির্ধারণ করে দৈনিক হাজিরার ভিত্তিতে ৩ জন শ্রমিক নিয়োগ করা হয়।

কিন্তু দুঃখের বিষয় পৌরসভার রশিদ মূলে তাহারা টোল আদায় করতে গেলে পলাশবাড়ী থানা পুলিশ তাহাদেরকে চাঁদাবাজীর মিথ্যা অভিযোগে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আমার স্বাক্ষরিত রশিদ বই দেখার পরেও থানা পুলিশ আমার সাথে কোনরুপ যোগাযোগ না করেই তাদেরকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। যাহা পৌরসভার মত একটি নাগরিক সেবাদানকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত অবমাননাকর বলে আমি মনে করি। রাষ্ট্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে পৌরসভা পরিচালনায় সহায়তা করে স্থানীয় প্রশাসন ও পুলিশের রাষ্ট্রীয় দায়িত্ব। সেখানে পৌরসভার কর্মকান্ডে বাধা প্রদান চরম অসহযোগিতামূলক মনোভাব রাষ্ট্রীয় অপরাধ বলে মনে করি। এহেন অপরাধের জন্য ক্ষমতার অপব্যবহারের জন্য পলাশবাড়ী থানার সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে পৌর পরিষদের সভায় আলোচনা করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদ সম্মেলনে পলাশবাড়ী পৌরসভার সকল কাউন্সিলগণ এবং প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca