• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সাপাহারে চাঁপাই হতে আগত ব্যক্তির করোনা সনাক্ত!

Reporter Name / ৩২২ Time View
Update : বুধবার, ২ জুন, ২০২১

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে চাঁপাইনবাগঞ্জ থেকে আগত এক ব্যক্তির দেহে করোনা সনাক্ত হয়েছে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের দেহেও করোনা সনাক্ত হয়েছে। এই উপজেলায় শুরু থেকে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন জানান, ২ জুন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করা হলে ৩ জনের দেহে করোনার নমুনা পাওয়া যায়। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ত্রিমহনী এলাকার এক ব্যক্তি (২৫) ও সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের এক বৃদ্ধ (৬০) এর দেহে করোনার নমুনা পাওয়া যায়।

চলতি মৌসুমে এই উপজেলা সদরে আমের বাজার লাগার কারনে বিভিন্ন এলাকা হতে ব্যাপারীরা আসছেন। তারমধ্যে ঢাকা, চট্টগ্রাম,চাঁপাইনবাঞ্জ উল্লেখযোগ্য।

এমতাবস্থায় স্থানীয়রা বলছেন, সাপাহার আম বাজারে যে ব্যাপারীগন আসবেন তাদের সংশ্লিষ্ট উপজেলা হতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে করোনা নেগেটিভ ফলাফল নিয়ে আসলে করোনার প্রাদুর্ভাব হতে এ এলাকা অনেকটা সুরক্ষিত থাকতে পারে।
এব্যাপারে সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বলেন, আমরা চাই যারা সাপাহারে আসবে তারা সংশ্লিষ্ট এলাকা হতে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে আসলে সাপাহার উপজেলার জন্য ঝুঁকি কম হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca