• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

বেলকুচিতে লকডাউনেও বাল্যবিবাহের আয়োজন,বন্ধ করলেন

Reporter Name / ১৮৮ Time View
Update : শনিবার, ৫ জুন, ২০২১

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ক্ষিদ্রগোপরেখী গ্রামে করোনা ভাইরাস মোকাবেলায় চলমান লকডাউনেও বাল্যবিবাহের আয়োজন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিবাহ বন্ধ করেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি দশম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন। শুক্রবার গভীর রাতে দৌলতপুর ইউনিয়নের ক্ষিদ্রগোপরেখী গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে ক্ষিদ্রগোপরেখী গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে একই ইউনিয়নের তিয়াশিয়া গ্রামের তাতশ্রমিক (২৫) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্কা।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করেন এবং কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আশরাফুল হক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category