• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

সাপাহারে সাপের কামড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু!

Reporter Name / ২০৪ Time View
Update : রবিবার, ৬ জুন, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার গোপালপুর গ্রামে রাতের বেলা বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর কালাচ সাপের কামড়ে মামুন (২৮) নামের একজন মানসিক ভারসম্যহীন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে শনিবার দিবাগত রাতে মানসিক ভারসম্যহীন যুবক মামুন তার স্ত্রী সন্তান নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। রাত অনুমানিক ১১টার দিকে একটি বিষধর কালাচ সাপ তার ডান কানের নিচে কামড় দেয়। এ সময় মামুন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ঘুম থেকে জেগে উঠে ও বালিশের পাশে থাকা ওই বিষধর সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ঘরের মধ্যে ফেলে রেখে আবার নিজ বিছানায় শুয়ে পড়ে। এদিকে পরদিন রোববার সকাল ৮টা বাজলেও মামুন ঘুম থেকে জেগে না উঠলে পরিবারের লোকজন তার ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। সাপের কামড়ে মৃত মানসিক ভারসম্যহীন যুবক মামুন জেলার ধামইরহাট উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে বলে জানাগেছে। প্রায় ৮/১০ বছর পুর্বে সাপাহার উপজেলার গোপালপুর গ্রামের মৃত গজিমুদ্দীনের মেয়ে কে বিয়ে করে ঘরজামাই হিসেবে সেখানে থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করে জীবন যাপন করছিল। তার ৬ /৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সংবাদ পেয়ে মামুনের আত্মীয়স্বজনগণ ওই দিন ঘটনাস্থল থেকে তার লাশ নিজ গ্রাম মোবারক পুরে নিয়ে গিয়ে দাফন কাফন সম্পুর্ন করেছে বলে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category