• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

গোমস্তাপুরে নিখোঁজের দুদিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name / ৩৫৮ Time View
Update : শনিবার, ১২ জুন, ২০২১

শফিকুল ইসলাম,
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দুদিন পর মহানন্দা নদী থেকে ভাসমান অবস্থায় রইসউদ্দিন(৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাশিয়াবাড়ীর দূর্গাপুর ঘাট থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত রইসউদ্দিন উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভবানীপুর গ্রামের জবদুল হকের ছেলে। নিহতের পিতা জবদুল হক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রইসউদ্দিন বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পায়নি। আজ সকাল ১০টার দিকে কাশিয়াবাড়ীর দূর্গাপুর ঘাটে স্থানীয়রা মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কুমার দাস ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবানী পুর গ্রামের ইমদাদুল ও মোস্তাকিম নামে দুজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের দাবী রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category