• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ

নওগাঁর নিয়ামতপুরে গরুকে গোসল করানো নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তি খুন, আটক-২

Reporter Name / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের পিরপুকুরিয়া গ্রামে । সোমবার সকাল ৯ দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের পিরপুকুরিয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে নূরুল ইসলাম (৫০)এর সাথে তার চাচাতো ভাই আবুল কালাম আজাদের পুকুরে গরুকে গোসল করা নিয়ে পূর্ব বিরোধ চলছিল।এরই জের ধরে গতকাল সোমবার সকাল ৯ দিকে পাকা রাস্তার মোড়ে আবুল কালাম আজদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কালাম আজাদ ও তার ছেলেসহ আরো কয়েকজন মিলে নূরুল ইসলামকে কিল ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। এক পর্যায়ে নূরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানে তার মৃত্যু হয়। পুলিশ সংবাদ পেয়ে ময়নাতদন্তের জন্য থানায় লাশ নিয়ে আসে এবং অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পিরপুকুরিয়ার মো. আজিজুল হকের ছেলে বদরুল আলম (৩০) ও মৃত আব্দুল খালেকের ছেলে মো. সুমনকে (৩০) আটক করে। মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গেছে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বদরুল আলম ও সুমনকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category